স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়িতে হামলা!

রাজ্যপালের হস্তক্ষেপের দাবি বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের
দিনহাটায় আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ উঠে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে,তার কনভয়ে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।এই হামলার প্রতিবাদ করে বিজেপি,তারপরে বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়,যার ফলে পরিস্তিথি রণক্ষেত্র হয়ে উঠে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়,গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ উঠে,সব মিলিয়ে দিনহাটায় বুড়িরহাট এলাকায় আজ রণক্ষেত্র পরিস্তিথি দেখা যায়।এই হামলার কিছুক্ষন আগে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়ে বলেন,কোনো বিজেপি কর্মী যেনো বুড়িরহাটের রাস্তায় বেরোতে না পারে।কিছুক্ষন আগেই এক আক্রান্ত বিজেপি কর্মীকে দিনহাটায় দেখতে যান নিশীথ প্রামানিক,তার গুরুতর অভিযোগ যে পুলিশের সামনেই এই হামলা চালানো হয় পুলিশ কার্যত নীরব দর্শক হয়েছিল।বিক্ষোভকারীদের বিক্ষোভ ভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্গলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন বিজেপির রাজ্যপালের হস্তক্ষেপের দাবি বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের।বাংলাকে অশান্ত করতে বিজেপির ষড়যন্ত্র পাল্টা তৃণমূলের জয়প্রকাশ।তৃণমূলের এটাই সংস্কৃতি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
More News:
শিয়ালদা-বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল ট্রেন- জেনে নিন বিস্তারিত।
চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার




















Leave A Comment